আবারও চুরি হল মন্দিরে । শনিবার উত্তর ২৪ পরগনার মাখালগাছা হরিসভা মন্দিরের গেট ভেঙে ঘটল চুরির ঘটনা । নিরাপত্তার প্রশ্ন তুলে অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা । পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ তুলে নেন তাঁরা ।
গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের দল হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের হরিসভা মন্দিরের গেট ভেঙে লক্ষাধিক টাকার গহনা চুরি করে নিয়ে যায় বলে জানা যাচ্ছে । রবিবার সকাল বেলা মন্দিরের পূজারী গেট খুলতে গিয়ে দেখেন মন্দিরের গেট ভাঙা । তারপরেই টের পান মন্দিরের ভিতরের সব কিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে ।
এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ কিছুক্ষণের জন্য হাসনাবাদ চৌমাথা রাস্তায় টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করেন । অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ । পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

