আক্রান্ত আইনরক্ষক! মত্ত যুবকদের হাতে হেনস্থার শিকার একাধিক পুলিশকর্মী

খাস কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মীরা । শনিবার রাতে আক্রান্ত হন ১ সার্জেন্ট সহ একাধিক পুলিশকর্মী । অভিযোগের ভিত্তিতে পার্টিতে পৌঁছে আক্রান্ত হন পুলিশকর্মীরা ।

ঘটনার সূত্রপাত গতকাল রাত ১ টার পরে । ১০০ ডায়ালে ফোন আসে লালবাজারে । সেখানে কোন এক ব্যাক্তি ফোন করে লালবাজারে জানান – ১৫৭ নম্বর আনন্দ পালিত রোডের একটি বাড়িতে উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজছে । লালবাজারে ১০০ নম্বরে এই ফোন আসার পর লালবাজারের পক্ষ থেকে এন্টালি থানায় যোগাযোগ করা হয় ।

এন্টালি থানার পুলিশ তৎক্ষণাৎ ওই আনন্দ পালি রোডে চলে যান । কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন সেখানে এসে দেখেন যে, ওই জায়গাতে একটি জন্মদিনের পার্টি চলছে । পার্টিতে অনেকে মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে । তাঁদের সঙ্গেই বচসা বাঁধে পুলিশের । ছাদের মধ্যেই কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা করা হয় । তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ।

শনিবারের ঘটনায় আক্রান্তদের মধ্যে একজন সার্জেন্ট ছিলেন, একজন SI অর্থাৎ সাব ইন্সপেক্টর ছিলেন এবং একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন । জানা গিয়েছে এদিনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছেন । তবে এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ।

প্রভাত সরকার, বাপি সরকার নামক ২ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় । প্রভাত সরকার ওরফে বাপ্পার ছেলের জন্মদিন ছিল শনিবার । জানা যাচ্ছে, শিশুটির জন্মদিন উপলক্ষে এদিন পার্টির আয়োজন করেছিলেন তাঁর বাবা মা । এদিনের ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube