গণপিটুনির শিকার তিন সন্ন্যাসী , ধৃত ১২!

পুরুলিয়া জেলার কাশিপুর থানার গৌরাঙ্গডি গ্রামের গণপিটুনির শিকার হন তিন সন্যাসীকে নিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া শহরের কালী মন্দিরে পূজো দিলেন শনিবার । ঘটনার সাথে যুক্ত ১২ জনকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ ।

গত বৃহস্পতিবার কাশিপুর থানার গৌরাঙ্গডি গ্রামে উত্তর প্রদেশের বেরেলী থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসা তিন সন্যাসী গ্রামে এসে পৌঁছন । এক সন্যাসী বলেন তাঁরা যখন ওখানে এসে পৌঁছন, সেই সময় স্থানীয় একটি দোকানদারকে তাঁরা জিজ্ঞেস করেন বাঁকুড়া যাওয়ার রাস্তা । সেই সময় দোকানদার তাঁদের কাছে জানতে চান তারা কোথায় যাবেন । উত্তরে তাঁরা জানান তাঁরা গঙ্গাসাগর যাবেন ।তার পরেই তাঁদের গাড়িটিকে আটকানো হয় বলে অভিযোগ আনান হয় । তারপর তাঁদেরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে বলে অভিযোগ আনা হয় ।

এদিনের ঘটনায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, সন্ন্যাসীদের গাড়ি যখন কাশিপুর থানার গৌরাঙ্গডি গ্রামে পৌঁছেছেন তখনই সেখ আনোয়ার নামের এক সিভিক ভলান্টিয়ার তাঁদের গাড়ি আটকান । তারপর স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁদের ব্যাপক গণপিটুনী দেন । তিনি আরও জানান, ওই দিন সাধুদের উলঙ্গ করে পিটুনি দেওয়া হয় । সংসদের আভিযোগ এই গণপিটুনির শিকার সন্যাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁদের পেছনের দরজা দিয়ে অন্য যায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে কাশিপুর থানার পুলিশ ।

সাংসদ এই ঘটনার জন্য সন্যাসীদের কাছে ক্ষমা চেয়ে নেন এই ঘটনার জন্য । এই ঘটনার সাথে যুক্ত ১২ জনকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ । শনিবার তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube