নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক্টর, ক্ষতিগ্রস্ত ৩টি দোকান!

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটে দোকানে ঢুকে গেল ট্রাক্টর । শনিবারের এই দুর্জ্রেঘটনার ভেঙে গেল দোকানগুলি । দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের ।

শীতের কাক ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর, ভেঙ্গে গেল দোকানের পিলার ,দেওয়াল সহ দোকানের চাল । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দোগাছি নপাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায় । দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের ।

অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা । উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন ধরেই সামসেরগঞ্জ থানার দোগাছিনপাড়া হয়ে ভাষায়পাইকর চাঁদপুর বাজারের ওপর দিয়ে চলছে পাথর বোঝাই ট্রাক্টার । অভিযোগ উঠছে, রাজ্য সড়ক থাকলেও সেই রাস্তা দিয়ে না চালিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর । ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় গ্রামবাসীরা ।

অতিরিক্ত ট্রাক্টর চলাচলের ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের । শনিবার কাক ভরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা । প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টার আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ, তারপরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube