শিয়ালদহ এক্সপ্রেসের পর শীঘ্রই বালুরঘাট স্টেশন থেকে দিল্লি ও গুয়াহাটির ট্রেন ছুটবে । আগামী এক মাসের মধ্যেই এই স্টেশনে পিট লাইন ও সিক লাইনের কাজ সম্পন্ন হতে চলেছে বলে জানা গিয়েছে । আগামী দুই তিন মাসের মধ্যেই শেষ হবে তৃতীয় প্ল্যাটফর্মের কাজও । যার লক্ষ্য, বালুরঘাট থেকে দূরপাল্লার আরও ট্রেন পরিষেবা চালু করা ।
শনিবার এই কাজগুলি খতিয়ে দেখতে বালুরঘাট স্টেশনে আসেন এনএফ রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার । এদিন তাঁর সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা । এদিন বালুরঘাট স্টেশনের তিনি সিক, পিট লাইন ও তৃতীয় প্লাটফর্মের কাজ খতিয়ে দেখেন ।
ডিআরএম’এর উপস্থিতিতে নির্মিয়মান সিক ও পিট লাইনে লোকো ইঞ্জিন ট্রায়াল রান হিসেবে চালানো হয় । তার আগে নারকেল ফাটিয়ে নতুন লাইনে ট্রায়ালের শুভ সূচনা করেন কাটিহারের ডিআরএম । কাজ শেষ হলে আগামী দিনে শীঘ্রই দূর পাল্লার নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

