আসানসোলের রানীগঞ্জে রহ্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দশম শ্রেণীর ছাত্রী । পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী । শনিবার গোটা ঘটনার তদন্তে নেমছে রানীগঞ্জ থানার পুলিশ ।
রজকার মতোই বৃহস্পতিবারও স্কুলে গেছিল ছাত্রী । পরে তার পরিবারের লোকজন খবর নিয়ে জানতে পারেন, তাঁদের মেয়ে শিক্ষিকার কাছে পেটে ব্যথার কথা জানিয়ে বাড়ি যেতে চায় । স্কুলের প্রধান শিক্ষিকা একটি দরখাস্ত করে ক্লাসের শিক্ষিকার কাছে জমা দেওয়ার জন্য তাঁকে বলেছিলেন । কিন্তু জানা যায়, ওই ছাত্রী আর ক্লাস শিক্ষিকার কাছে যায়নি । তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায় ।
মেয়েটির নিখোঁজ হওয়ার পর দু’দিন কেটে গেলেও সে বাড়ি না ফেরায় আজ, শনিবার, স্কুলের অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজের বাড়ির লোকজন । পরিস্থিতি সামাল দিতে রানীগঞ্জ সিয়ারসোল গার্লস স্কুলে পৌঁছয় পুলিশ । তাঁরা অভিভাবকদের শান্ত করার চেষ্টা করেন এদিন । নিখোঁজের ঘটনার অভিযোগ পেয়ে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

