২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন না অভিমানী শঙ্করাচার্য । তবে তিনি কী কারণে যাচ্ছেন না অনুষ্ঠানে তা শনিবার সাফ জানিয়ে দিলেন গঙ্গাসাগর থেকে । শনিবার তিনি গিয়েছিলেন গঙ্গাসাগর মেলায় । সেখানেই রাম মন্দির উদ্বোধনে উপস্থিত না থাকার বিষয়টি সাফ জানিয়ে দিলেন পুরী গোবর্ধনপীঠের স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ।
তবে কী কারণে তিনি যাচ্ছেন না রাম মন্দিরের উদ্বোধনে সেই কারণও তিনি ব্যাখ্যা করে বলেন, “যারা রাজধর্ম পালন করেন সংবিধানকে মান্যতা দিয়ে, তাদের উচিত সংবিধানকে মান্যতা দিয়ে রাজ ধর্ম পালন করা । যারা ধর্ম শাস্ত্র পালন করেন তাদেরকে ধর্ম শাস্ত্র পালন করাই উচিত । রাজ ধর্মের লোক কখনও ধর্মীয় শাস্ত্র আচার-আচরণ পালন করতে গেলে কিছুটা হলেও অসুবিধা হয় । ধর্ম কর্ম করা মানুষকে ধর্ম কর্মই পালন করা উচিত” ।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে দেব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব রয়েছে । একই সঙ্গে উদ্বোধন হবে রামমন্দিরের । এদিকে, কয়েক মাস গেলেই ২০২৪ লোকসভা ভোট । তার আগে বিজেপি সরকারের রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিরোধীরা সওয়াল করছে । এদিকে, রাম মন্দিরের উদ্বোধনের দিন আরতি অনুষ্ঠানে শামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি আমন্ত্রিত হয়েছেন উদ্বোধনের মুখ্য অতিথি হিসাবে । এমন এক অনুষ্ঠানে দেশের ৪ শঙ্করাচার্যের উপস্থিত না হওয়ার ঘটনা বেশ তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই ।
এছাড়াও তিনি বলেন , “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের বিগ্রহ স্পর্শ করবে এবং সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন । আর আমি ওখানে বসে হাত তালি দেব । আমি আমার পদমর্যাদার কারণে ওখানে যাব না । কিছু কিছু হিন্দু সংগঠন থেকে বলা হচ্ছে যারা রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না তাঁরা অহিন্দু । কিন্তু সেই বিষয় তিনি বলেন, আমি কাউকে রাম মন্দির উদ্বোধনে যেতে বারণ করছি না । যাদের ইচ্ছা হবে তারা রাম মন্দির উদ্বোধনে অবশ্যই যাবেন” । এর পাশাপাশি তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্মাদের মতন ব্যবহার করছেন । এছাড়াও তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন স্থানগুলিকে সরকার পর্যটন ক্ষেত্র তৈরি করে ফেলছে আর এর ফলে তীর্থস্থানের গুরুত্ব কমে যাচ্ছে । মানুষ তীর্থ করতে যায়, ওখানে মানুষ ঘুরতে যায় না । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই বেশ কিছু গুরুতর অভিযোগ করেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

