‘অটল সেতু’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভারতে সমুদ্রের উপর দীর্ঘতম সেতু এটিই । মহারাষ্ট্র সফরে গিয়ে মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক (এমটিএইচএল)-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়েছে ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’।
শুক্রবার দুপুর ৩টে নাগাদ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত। সমুদ্রের উপর এত দীর্ঘ সেতু এ দেশে আর নেই।
সেতুতে রয়েছে ছ’টি লেন। দীর্ঘ এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে বড় অংশ ঋণ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এখন আরও কম সময়ে পৌঁছনো যাবে। মুম্বই বন্দর এবং নভি মুম্বইয়ে জওহরলাল নেহরু বন্দরের মধ্যেও কম সময়ে সহজে যাতায়াত করা যাবে। এই সেতুর কারণে এবার মুম্বই থেকে আরও কম সময়ে পুণে, গোয়া, দক্ষিণ ভারতে পৌঁছনো যাবে। এর ফলে পর্যটন শিল্পের আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
তবে এই সেতুতে যাতায়াতে বড় অঙ্কের টোলও দিতে হবে বলে জানা যাচ্ছে । একটি গাড়িকে সেতু দিয়ে এক বার যেতে ২৫০ টাকা টোল দিতে হবে। ওই একই দিনে ফিরতে গেলে আরও কিছুটা বেশি টোল দিতে হবে। মহারাষ্ট্র সরকার এই প্রস্তাব পাশ করেছে। সেতু তৈরি করতে ১,৭৭,৯০৩ মেট্রিক টন লোহা এবং ৫,০৪, ২৫৩ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

