নিউজটাইম ওয়েবডেস্ক : জোট নিয়ে বাড়ছে জট ! কংগ্রেসের পক্ষ থেকে শনিবার হঠাৎই ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কয়েক ঘন্টার নোটিসেই ডাকা হয় এই বৈঠক । সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, এই বৈঠকের ডাকে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকার জেরে তাঁর এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করা নিয়ে রয়েছে ধোঁয়াশা ।
বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে জোটের একাধিক নেতৃত্বকে । আজকের ডাকা এই বৈঠকে যেমন থাকতে পারে রাহুল গান্ধির “ভারত জোড়ো ন্যায় যাত্রা”, তেমনই থাকতে পারে আসন সমঝোতার প্রসঙ্গও । একই সঙ্গে জোটের একজন আহ্বায়ক নিরধারন করার বিষয়টি নিয়েই আলচনা হওয়ার সম্ভাবনা ছিল । এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের নামটিই বেশি উঠে আসছে বলেই খবর । শনিবার সকাল ১১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা ছিল । তবে সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থাকা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়ে গিয়েছিল । গতকাল ডেরেক ও’ব্রায়েনের কথা অনুযায়ী জানা যায় মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচী রয়েছে আজ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

