ফের বড় পর্দায় একসঙ্গে মমতা শঙ্কর ও দীপঙ্কর দে

১২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘বিজয়ার পরে’। অভিজিৎ শ্রীদাসের পরিচালনায় ফের বড় পর্দায় কাজ করছেন মমতা শঙ্কর ও দীপঙ্কর দে। সঙ্গে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়, মীর এবং বিদিপ্তা চক্রবর্তীকে। ছবিটি পূর্বেই ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। ছবিটি চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছিল।

ছবিটির ট্রেলারের শুরুতে দেখা গিয়েছিল দেবী দুর্গার চালচিত্রে ঠাকুরের পরিবারের কেউ নেই, আছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর কপাল জুড়ে রয়েছে সিঁদুর এবং তাঁকেই বরণ করা হচ্ছে। দৃশ্যটি প্রতিটি দর্শকের কাছেই রোমাঞ্চকর দৃশ্য। বাকি ট্রেলারে পরিচালক দর্শকদের একপ্রকার ধোঁয়াশাই রেখেছেন। দেখা গিয়েছে মমতা শঙ্কর সহ স্বস্তিকা মুখোপাধ্যায়কে। একটি ছোট অংশে এক ঝলক দেখা গিয়েছে দীপঙ্কর দেকে। গোটা ট্রেলার জুড়ে আছে রোমাঞ্চ। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবিটির ট্রেলার পোস্ট করেন।

পরিচালক অভিজিৎ শ্রীদাস ছবি প্রসঙ্গে নিউজ টাইমকে বলেন,’নিজেদের জীবনে জমে থাকা গল্প নিয়েই ছবি ‘বিজয়ার পরে’। এটি একধরনের অপেক্ষার গল্প। যে অপেক্ষা অনেক সময় প্রকাশ করা যায় আবার কখনো প্রকাশ করাও যায়না। পরিস্থিতি সঠিক রাখার জন্য অনেকসময় আমাদের লুকিয়ে রাখতে হয় প্রধান গল্প’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube