ওস্তাদ রাশিদ খানকে শ্রদ্ধা জ্ঞাপন

বছরের শুরুতেই শোকের ছায়া সঙ্গীত জগতে। মঙ্গলবার প্রয়াত হলেন ওস্তাদ রাশিদ খান। মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল শিল্পীর দেহ। বুধবার রবীন্দ্র সদনে ওস্তাদকে শেষ শ্রদ্ধা জানানো হল। কথিত আছে ওস্তাদ রাশিদ খানের কণ্ঠ ছিল ঈশ্বর প্রদত্ত। বলা যায় এক অদ্ভুত ম্যাজিক ছিল তাঁর গলায়। নিশার হুসেন খানের কাছে মূল তালিম নিয়েছিলেন ওস্তাদ রাশিদ খান। খুব অল্প বয়সেই দেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন শিল্পী। ২০০৬ সালে তিনি পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ২০১২ সালে বঙ্গভূষণ এবং ২০২২ সালে রয়েছে পদ্মভূষণ পুরষ্কার।

শাস্ত্রীয় সঙ্গীতের এ যেন এক নক্ষত্র প্রয়াণ। মাত্র ৫৫ বছর বয়সে অকালে চলে গেলেন ছন্দের জাদুকর। ১৯৬৮ সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই বাবার কাছে সুর ও তালের সংগমে নিজের সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করে গেছেন রশিদ খান। নাকতলার বাড়ি থেকে তাঁর দেহ রবীন্দ্র সদনে নিয়ে আসা হয়েছে, সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস , ইন্দ্রনীল সেন এবং বাড়ির লোক জন। রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ। রবীন্দ্র সদনে শায়িত ছিল তাঁর দেহ। ওস্তাদ রাশিদ খানকে সম্মান জানাতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁর দেহ রবীন্দ্র সদনে শায়িত ছিল। যাতে শিল্পীর অনুরাগীরা তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। তার পরে ঠিক ১টার সময় প্রয়াত শিল্পীকে রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্মান গান স্যালুট দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেই অনুষ্ঠানও হয়েছে সদনেই। রাতের বিমানে শিল্পীকে নিয়ে যাওয়া হবে তাঁর জন্মস্থান উত্তরপ্রদেশে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube