দুর্ঘটনার বলি ১, পথ আটকে বিক্ষোভ স্থানীয়দের

রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । শুক্রবারের এই ঘটনায় রাস্তা আটকে বিক্ষোভে নামলেন স্থানীয় বাসিন্দারা ।

শুক্রবার গভীর রাতে দেবীনগর বাজার এলাকার বাসিন্দা উত্তম সরকার বাইক নিয়ে বীরনগরের দিকে যাচ্ছিলেন । সেই সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে এলাকাবাসীদের দাবি । এরপরই আজ, শনিবার সকাল থেকে বিক্ষোভে নামেন কালীবাড়ি এলাকার বাসিন্দারা । অপরিকল্পিতভাবে স্থাপন করা ডিভাইডার ভাঙার দাবিতে রায়গঞ্জের দেবীনগরে পথ অবরোধ করেন স্থানীয়রা ।

শনিবার সকাল সাড়ে দশটায় এই অবরোধ শুরু হয় বলে জানা গিয়েছে ৷ এলাকাবাসীদেরর দাবি ওই এলাকায় রাস্তা ছোট পরিসরের; সেই রাস্তায় ডিভাইডার করে দেওয়ায় রাস্তা আরও ছোটো হয়ে গিয়েছে বলে তাঁদের অভিযোগ । যার ফলে বড় গাড়ি এলাকায় আসতে পারে না । প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার গভীর রাতে এই ডিভাইডারে এক বাইক আরোহীর ধাক্কা লাগায় তার মৃত্যু হয় । তাই এই ডিভাইডার ভাঙার দাবিতে আজ স্থানীয়দের এই আন্দোলন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ । অবিলম্বে এই ডিভাইডার যদি ভেঙে রাস্তা বড় করা না হয় তাহলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube