নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা । এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়ে গিয়েছে এখন সাগরের বেলাভূমিতে । দূর দুরান্ত থেকে পুন্যার্থীরা এই মেলায় প্রতিবছরই আসেন । এ বছরও ইতিমধ্যেই কয়েক লক্ষ পুন্যার্থী মেলায় এসেছেন । গঙ্গাসাগরকে দূষণ মুক্ত রাখতে শনিবার কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও এই মেলায় মানুষ এসেছেন । দেশের এই দ্বিতীয় বৃহত্তম মেলা তথা রাজ্যের সর্ববৃহৎ এই মেলাকে পরিস্কার পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন । শনিবার সকালে তাই জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয় । গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন । শনিবার দক্ষিন ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা । এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথোরিটির আধিকারিকেরা । তাঁদের সঙ্গে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয় । দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে । ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য “রান ফর গ্রিন গঙ্গাসাগর” করার লক্ষ্যে একটি দৌড়ের আয়োজনও করা হয়েছিল । গঙ্গাসাগর মেলাতে যে সকল ব্যবসায়ীরা ব্যবসার জন্য এসেছেন তাঁদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ হাতে তুলে দেওয়া হয় ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

