গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী, মাঠে নামল এয়ার অ্যাম্বুল্যান্স

গঙ্গাসাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক পুণ্যার্থী । শনিবার মেলা প্রাঙ্গন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করতে মাঠে নামল এয়ার অ্যাম্বুল্যান্স । অবশেষে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে ।

আজ বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ গঙ্গাসাগর মেলা থেকে গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে । সেখান থেকে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায় ।

জানা গিয়েছে রাজস্থান ঢোলপুরের বাসিন্দা ৬০ বছর বয়সী সুগুনা দেবী গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন । প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ায় । ইতিমধ্যেই ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকরা উপস্থিত ছিলেন । প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা করে তারপর তাঁকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube