কাটা হচ্ছে সরকারি গাছ, কাঠগড়ায় শাসকদল

পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে । অভিযোগ তোলা হয় পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ।

বনদফতরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধান । এলাকার মানুষ এবং বিজেপি কর্মীরা বাধা দিলেও বাধা না মেনে গাছ কেটে নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকার মানুষও । এ বিষয়ে এলাকার স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মন্ডল জানান, “আমরা বাধা দিয়েছিলাম; বাধা না মানায় ঘটনাটি বিডিওকে জানিয়েছি”।

ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের রায়পাড়া এলাকার । সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন । তিনি জানান, যেখান দিয়ে রাস্তা তৈরি হচ্ছে তার উপরেই কয়েকটি গাছ পড়েছিল; তাঁরা পঞ্চায়েতে মিটিং ডেকে রেজুলেশন পাশ করে গাছ কাটার টেন্ডার দিয়েছিলেন । এমনকি গাছ কেটে যে টাকা আসবে তা পঞ্চায়েত ফান্ডে জমা থাকবে বলেও তিনি জানান ।

অর্থাৎ পরোক্ষভাবে গাছ কাটার কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েত প্রধান । তবে এই গাছ কাটা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ সরকার জানিয়েছেন, বিষয়টি আমরা দেখব কে বা কারা গাছ কেটেছে । তবে পরিবেশের যখন এরকম একটা ভয়াবহ অবস্থা, সেরকম সময় দাঁড়িয়ে গাছ কেটে নেওয়াটা মারাত্মক অন্যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube