গঙ্গাসাগরে পূণ্য স্নানের আগেই বিপত্তি !

গঙ্গাসাগরে পূণ্য স্নানের আগে বড়োসড়ো বিপত্তি! অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জলে প্লাবিত হল বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী ক্যাম্প ।

শুরু হয়েছে ২০২৪ এর গঙ্গাসাগর মেলা। পূণ্যার্থীদের পূণ্যস্নানের জন্য বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট। সেই ঘাটে সমুদ্রের জল ঢুকে প্লাবিত হল বৃহস্পতিবার রাতে। বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প প্লাবিত হয়েছে।

মূলত গতকাল গভীর রাত্রে অমাবস্যার কোটালে নদীর জলে প্লাবিত হয়ে নদীগর্ভে চলে যায় ৫ নম্বর ঘাটের সংলগ্ন দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। তৎক্ষণাৎ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় সেখানকার মানুষজনকে। তবে পূণ্য স্নানের আগে দোকানে জল ঢুকে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি গঙ্গাসাগর মেলার জন্য যা খরচ করা হয়েছে তা বিন্দুমাত্র কাজে লাগেনি সমস্তটাই তৃণমূল নেতার পকেটে গেছে, যে কারণে এত বড় বিপত্তি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মানুষ না হলে বড়সড় কোন দুর্ঘটনা ঘটে যেত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube