বনগাঁ কালোপুরের খড়ের মাঠ এলাকায় নিজের স্ত্রীকে ছুরি মেরে খুন করলেন এক ব্যক্তি । শুক্রবার জামাইয়ের বাড়ি এসে স্ত্রীকে একাধিকবার ছুরি মেরে খুন করে পলিয়ে যান অভিযুক্ত স্বামী । মৃতের নাম পূর্ণিমা মণ্ডল । গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ কালোপুর খড়ের মাঠে এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বলদাহ চড়ুইগাছির বাসিন্দা বিশ্বজিৎ মন্ডলের সাথে নবদ্বীপের বাসিন্দা পূর্ণিমা মন্ডলের বিয়ে হয়েছিল । বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত বলে জানা যাচ্ছে । এমনকি পূর্ণিমার গায়ে হাত তুলত বিশ্বজিৎ । পরিবারের লোকেরা জানায়, বিশ্বজিৎ সংসারে কোন টাকা পয়সা দিত না; বরং জুয়া ও নেশায় আসক্ত ছিল সে । পূর্ণিমা অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালানোর পাশাপাশি মেয়েদেরকে বড় করেছিলেন । একই সঙ্গে বড় মেয়ে মৌ মন্ডলকে বিয়েও দিয়েছিলেন তিনি ।
সম্প্রতি জানা যায় বিশ্বজিতের সাথে পূর্ণিমার অশান্তি চরমে পৌঁছালে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনাও নিয়েছিলেন তাঁরা । বৃহস্পতিবার সকালে পূর্ণিমা বনগাঁ কালোপুর খড়ের মাঠে এলাকায় তার বড় মেয়ের বাড়িতে যায় । অভিযোগ ওঠে, গতকাল সেখানে এসে বিশ্বজিৎ পূর্ণিমাকে ছুরি দিয়ে একাধিকবার এলোপাথাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায় । সে সময় তাঁদের বড় মেয়ে ঘরে ছিল না বলেই খবর ।পরবর্তীকালে তাঁদের বড় মেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তাঁর মা খাটে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন । এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর বড় মেয়ে বাবার বিরুদ্ধে বনগাঁ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

