একদিকে যখন পুর নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে তৎপর ইডি আধিকারিকেরা তখন অন্যদিকে শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই। তাতে নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধানের। সূ্ত্রের খবর, প্রায় ৫০ পাতার চার্জশিটে সাক্ষী সংখ্যা রয়েছে প্রায় ৪০ জন।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির ৩টি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই, আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে। এদিকে ৯ জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাঁরা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নিম্ন আদালতে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে। ১২ তারিখ অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

