জলপাইগুড়ির জয়পুর চা বাগানে গত দুই তিন মাস ধরে শ্রমিক ও স্টাফ এবং সাব স্টাফেরা মজুরি ও বেতন পাচ্ছেন না বলে উঠছে অভিযোগ । একই সঙ্গে জানা যাচ্ছে, বাগান ছেড়ে চলে গিয়েছেন ম্যানেজার । ফলত কাজ “বয়কট” করেছেন শ্রমিকরা ।
বকেয়া মেটানোর কথা ছিল গত মঙ্গলবার । তবে তা সত্বেও বৃহষ্পতিবার পর্যন্ত অপেক্ষা করে তা না মেলায় বাগানের প্রায় ৬৮৩ জন শ্রমিক ও কর্মচারি কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন বলে খবর । ইতিমধ্যেই অনেক শ্রমিক পেটের দায়ে শহরে ও গ্রামে যাওয়া শুরু করেছেন দিনমজুরির জন্য । এখন চা পাতা তলার মরশুম নয় ঠিকই, তবে গাছের পরিচর্যা করা খুবি জরুরি । এই অবস্থায় এখন চা গাছের পরিচর্যা করার কাজ থাকলেও শ্রমিকরা কাজে যাওয়া বয়কট করেছেন বলেই জানা যাচ্ছে । ফ্যাক্টরিতে ঝুলছে তালা, বাগানের অফিসেও কেউ যাচ্ছেন না এখন ।
অন্যদিকে বাগান মালিক সংগঠন আইটিপিএ থেকে জানানো হয়েছে চা বাগানের অবস্থা গতবছর আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে খারাপ হয়েছে । সামান্য কয়েক মাস আর্থিক সমস্যার মধ্যে দিয়েই কেটেছে, তবে সেই সকল সমস্যা মিটে যাবে বলেই আশাবাদী সকলে । এদিকে জয়পুর চা বাগানের অচলাবস্থা কাটাতে আগামী ১৫ জানুয়ারি নিজের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছেন উপ শ্রম কমিশনার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

