ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার মালিকানা বদল, বিক্ষোভ শ্রমিক সংগঠনের

জলপাইগুড়িতে রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রের এক বহুজাতিক কোম্পানির ৪ টি গেটে শুক্রবার চলল বিক্ষভ । বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি । অস্থায়ী কর্মীদের স্থায়ী চাকরির দাবিতে চলে এই বৈঠক ।

অস্থায়ী কর্মীদের চাকরির সুনিশ্চিতকরণ করার দাবিতে এক বহুজাতিক কোম্পানির ৪ টি গেটে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি । শুক্রবার রানীনগরের এক বহুজাতিক ঠান্ডা পানীয় (কোকাকোলা) র কোম্পানি থেকে অন্য আর এক ঠান্ডা (মুন বেভেরেজ) পানীয়ের কোম্পানির মধ্যে মালিকানা হস্তান্তর হয় বলে জানা যাচ্ছে । এই হস্তান্তর প্রক্রিয়া সকালেই শেষ হয় । কিন্তু রানীনগরের ঠান্ঠা পানীয়ের অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আইএনটিটিইউসি অস্থায়ী কর্মীদের সাথে নিয়েই এদিন আন্দোলনে নামে ।

ঘটনায় জানা যাচ্ছে, গেটের সামনেই বিক্ষোভ ও ধর্না শুরু করেন তাঁরা । মালিকপক্ষ প্ল্যান্ট থেকে বিকেলে বেরোতে চাইলে প্ল্যান্টের ৪ টি গেট আটকে আন্দোলনকারীরা ধর্না ও বিক্ষোভ দেখাতে শুরু করেন । রাত ৮ টা ৩০ মিনিটের পর তৃণনূল নেতা কৃষ্ণ দাসের উপস্থিতিতে মালিকপক্ষ আলোচনায় বসেন । রানীনগর ঠান্ডা পানীয়ের দু’টি প্ল্যান্টে স্থায়ী ও অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ৯ শতাধিক বলে জানা গিয়েছে । অস্থায়ী কর্মীদের সুনিশ্চিত করার দাবিতেই এই আন্দোলন শু৭উ করেন তাঁরা ।

ঠান্ডা পানীয়ের দুই কোম্পানির সাথে ইনটাক ও তৃণমূল নেতাদের বৈঠকে রফাসুত্র বের হল না । আর একটা বৈঠক করা হবে বলে বর্তনান ও নতুন কোম্পানির পক্ষে জানানো হয় । তৃণনূল নেতা কৃষ্ণ দাস বৈঠক সেরে বেরিয়ে ক্ষভ উগড়ে দিয়ে জানান, “এইভাবে কোম্পানির মালিকানা হস্তান্তর করা হচ্ছে সেটা জানাতে কেন এত রাত পর্যন্ত নাটক করা হল? কেন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ইউনিয়ন নেতৃত্বকে?” তাই ক্ষুদ্ধ সকলে এদিন গেট আটকে বিক্ষোভ করেছেন বলে তিনি জানান । পুরনো কোনও কর্মীকে ছাটাই করা যাবে না, মজুরিও কমানো যাবে না বলে তিনি দাবি তুলেছিলেন । শ্রমিক ও কর্মচারিদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে কৃষ্ণ দাস দাবি করেন ।

নতুন মালিকপক্ষের জেনারেল ম্যানেজার স্বাতী মেহতা এবং পুরানো প্ল্যান্টের পক্ষে এস কে মন্ডল সহ অন্য অফিসারেরা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube