গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে বাড়ছে পুণ্যার্থীদের ঢল

মকর সংক্রান্তির সময় যত এগোচ্ছে ততই যেন ভিড় বাড়ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে । দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থীরা মিলিত হয়েছেন এই মেলা প্রাঙ্গনে ।

আগামী রবিবার ও সোমবার মকর সংক্রান্তির পুণ্য স্নান । আর সেই সন্ধিক্ষণ যতই এগিয়ে আসছে ততই পুন্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে সাগরের বেলাভূমিতে । ইতিমধ্যেই কয়েক লক্ষ পুন্যার্থী রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাগরে । গঙ্গা ও সাগরের সঙ্গমস্থলে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পুণ্য অর্জন করবেন সকলে ।

কথিত আছে, মকর সংক্রান্তি তিথিতে এই কাজ করলে সকলের মঙ্গল হয় আর পুণ্য অর্জন হয় । আর সেই বিশ্বাসে ভর করেই প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই সাগর মেলা প্রাঙ্গণে মিলিত হন ।

তবে আগের তুলনায় গঙ্গাসাগর মেলায় ব্যবস্থাপনা অনেক বেশি উন্নত হয়েছে বলেই দাবি পুন্যার্থীদের । সাগর মেলা প্রাঙ্গনের পরিকাঠামো থেকে শুরু করে মেলার সমস্ত আয়োজন, নিরাপত্তা সবই মন জয় করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube