প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব

বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত জেলা বিজেপির পাণ্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাঁজা সহ বেশ কয়েকজন। অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় বিড়ম্বনায় বিজেপির উচ্চ নেতৃত্ব। কটাক্ষ তৃণমূলের। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার যুব সহ-সভাপতি পলাশ রায় চৌধুরীর দাবি, “ডালুরবাঁধে বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতি হামলা হয়। সেই কার্যালয় দেখতে যান বিজেপির পান্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাঁজা সহ তাঁরা।

নাম না করে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে আসানসোলের বিভিন্ন প্রান্তে নব্য বিজেপির কর্মীদের নিয়ে সনাতনী গোষ্ঠী তৈরি হয়েছে। ওই দলীয় কার্যালয়ের পাশেই নব্য বিজেপির কর্মীরা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করার পরিকল্পনা করছিল। বালি, কয়লা, লোহা সহ অবৈধ কারবারে মদত দিতে তোলা আদায়ও হচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই তোলা আদায় করছে ওই বিজেপি নেতার গোষ্ঠীর কর্মীরা। তোলা আদায়ের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তাঁদের উপর হামলা চালায় ওই নেতার অনুগামীরা বলেও অভিযোগ। আহত পান্ডবেশ্বর বিধানসভার আহ্বায়ক রূপক পাঁজা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ঘটনার প্রতি কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপির আদি আর নব্যের দ্বন্দ্ব জেগে উঠেছে। তৃণমূল থেকে যারা বিতাড়িত হয়ে বিজেপিতেআশ্রয় নিয়েছে তাদের থেকে সাবধানে থাকুন।” ঘটনা নিয়ে বিব্রত বিজেপি জেলা নেতৃত্ব কিছু বলতে চাই নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube