১২ ঘণ্টা তল্লাশি শেষে তাপস রায়ের বাড়ি থেকে বেরল ইডি

প্রায় ১২ ঘণ্টার তল্লাশি চালিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরল ইডি। শুক্রবার সকালে ৬টা ৪০ মিনিটে বরাহনগরের তৃণমূল বিধায়কের বউবাজারের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বেরিয়ে এল সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ। এই ১২ ঘণ্টা ধরে কী হল? ইডির তল্লাশি শেষ হওয়ার পর সাংবাদিকদের তাপস জানিয়েছেন, ‘‘কিছুই পায়নি ওরা। তবে আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।’’

শুক্রবার সকাল থেকেই শহরে ইডির তৎপরতা দেখা গিয়েছিল। জোড়া তল্লাশি অভিযানে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। এর আগে সন্দেশখালি এবং বনগাঁয় ইডির আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে এসেছিল ইডি। ভোর বেলায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর দল প্রথমে ঘিরে ফেলে তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িটি। তার পরে ভিতরে যান ইডির গোয়েন্দারা।

অবশেষে ১২ ঘণ্টা তল্লাশি শেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির অধিকর্তারা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube