দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের ঝামেলা। আইএসএফকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ তৃণমূলের। শুক্রবার সকালে ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের খড়গাছি এলাকায়। ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রের খবর ,আইএসএফের কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা বসাচ্ছিল । সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে। এরপর শুরু হয় বচসা থেকে মারামারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ভাঙ্গড় থানার বিশাল পুলিশ বাহিনীও এসে উপস্থিত হয়।
এই ঘটনায় আহত উভয়পক্ষের মোট চার জন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে কলকাতায় সরকারি হাসপাতালে রেফার করে। তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

