চলতি বছর পড়তেই যেন একটার পর একটা দুঃসংবাদ । দিন কয়েক আগে আমাদের ছেড়ে চলে গেছেন সঙ্গীত জগতের বিখ্যাত নক্ষত্র ওস্তাদ রাশিদ খান। এরপর শোকের ছায়া কবিতা জগতে। এইবার আমাদের ছেড়ে চলে গেলেন আধুনিক বাংলা কবি দেবারতি মিত্র। ৭৭ বছর বয়সে মূলত বার্ধক্য জনিত রোগে আমাদের ছেড়ে চলে গেলেন চিরতরে। বহুদিন যাবত ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ কলকাতার বাসভবনে তাঁর মৃত্যু হয়।
দেবারতির লেখায় বারবার ফুটে উঠেছে বাংলা সাহিত্যের প্রতি তাঁর দক্ষতা। অথচ এমন এক কবি নিজেকে সযত্নে রেখে দিয়েছিলেন অন্তরালে। আজীবন এড়িয়ে গিয়েছেন বিভিন্ন সভা সমিতি। তিনি খুব ছোট বয়সেই কবিতা লেখা শুরু করেছিলেন। ১৯৪৬ সালে জন্মগ্রহন করেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যাদবপুর থেকে স্নাতকোত্তর করেন কবি। স্বভাবতই তাঁর হৃদয় জুড়ে ছিলেন কবিগুরু। এছাড়াও যে অন্য দুই কবির ভক্ত ছিলেন তাঁরা হলেন কিটস এবং টিএস এলিয়ট। ফলে রোম্যান্টিকতার ছোঁয়া ছিল তাঁর লেখার মধ্যে। ১৯৬৭ সালে ‘কৃত্তিবাস’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। তিনি ‘আমার পুতুল’, ‘যুবকের স্নান’, ‘ভুতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, থঙহোয়া ফুল সাদা প্রভৃতি কাব্যগন্থ লিখে অসামান্য নজির গড়েন বাংলা সাহিত্যে। ঝুলিতে ছিল ‘কৃত্তিবাস পুরষ্কার’, ‘আনন্দ পুরষ্কার’, এবং ‘রবীন্দ্র স্মৃতি পুরষ্কার’। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

