সত্য ঘটনা অবলম্বনে ‘নিউরোসার্জেনের ডায়েরি’

প্রকাশিত হল ‘নিউরোসার্জেনের ডায়েরি’। আনুষ্ঠানিক ভাবে এই বই লঞ্চ করে শুক্রবার কলকাতার ভিভান্ত হলে।সর্বকালের সেরা ডাক্তার ডাঃ অমিতাভ চন্দ্র নিজেই এই বই লেখেন এবং তিনি নিউজ টাইম বাংলা কে জানান এই বই লিখতে তাঁকে উৎসাহিত করেছেন তাঁর পুত্র এবং স্ত্রী। ডাঃ অমিতাভ চন্দ্র দীর্ঘ ৩৫ বছরের ডাক্তারি কেরিয়ারে যতগুলি সার্জারি করেন তার মধ্যে থেকে মোট ২১ টি সবথেকে ভালো কেস বেছে নেন এই বইটির জন্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অধ্যাপক তথা চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বইটিতে শুধুমাত্র কেস স্টাডি রয়েছে এমনটা নয়, রয়েছে মস্তিক সংক্রান্ত খুঁটিনাটি বিষয়। বইটি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই পাওয়া যাবে।

নিউরোসার্জারি নিয়ে সাধারণ মানুষের অনেক ভুল ধারনা রয়েছে। সেই ভুল ধারনা কাটাতেই এই বই প্রকাশ করেন ডাঃ অমিতাভ চন্দ্র । সাধারণত সকল রোগীর কাছেই ডাক্তার ভগবান হয়ে থাকেন। ডাঃ অমিতাভ চন্দ্রও তার ব্যাতিক্রম নন। শুধু কলকাতা নয় তাঁর পরিষেবা পাড়ি দিয়েছে দেশ থেকে দেশান্তরে। ডাঃ নিউজ টাইমকে জানান ‘সত্য ঘটনা অবলম্বন করে এই বই লেখা, এছাড়াও তিনি বলেন প্রকাশকের অনুরধে তিনি পরবর্তী সময়ে আরও বই প্রকাশ করবেন’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube