সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ । মেহবুব মোল্লা, সুকমল সর্দার দুই ধৃত । মূল ঘটনার সাত দিন পর তাঁদের গ্রেফতার করা হল। ইডির উপর হামলার ভিডিয়ো ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দু’জনই ভেড়ি এলাকায় লুকিয়ে ছিলেন। তাঁদের বাড়ি সরবেরিয়া এলাকায়। ইডির উপর হামলার ঘটনায় তাঁরা যুক্ত ছিলেন। হামলার সেই ভিডিয়োতে তাঁদের দেখা গিয়েছিল। তার পর থেকেই দু’জন গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তাঁদের খোঁজ মিলেছে।
সন্দেশখালিতে গত শুক্রবার রেশন ‘দুর্নীতি’ মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়ে। বিক্ষুব্ধ জনতার হাতে মার খেতে হয়েছিল ইডিকে। তিন জন আধিকারিককে হাসপাতালে ভর্তিও করাতে হয়।
ঘটনার পর থেকে এখনও পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। ইডির দাবি, ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন। ইডি আধিকারিকদের বিক্ষোভের মুখে ফেলে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।
ন্যাজাট থানার পুলিশ ভিডিয়ো ফুটেজ দেখে কয়েক জন হামলাকারীকে চিহ্নিত করে। তাঁদের খোঁজ চলছিল। এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার সাফল্য মিলল পুলিশের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

