সড়ক দুর্ঘটনায় আহত হলেন ৫ পর্যটক সহ জিপসি গাড়ির চালক । ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবারি এলাকায় বৃহস্পতিবার ঘটল এই দুর্ঘটনা । আহত পর্যটক ও জিপসি চালককে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরবর্তীকালে সেখান থেকে তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ।
এদিনের ঘটনায় জানা যায় এদিন ভোরে মূর্তি এলাকার একটি বেসরকারি রিসোর্ট থেকে দক্ষিণবঙ্গের তমলুক এলাকার ৫ জন পর্যটক নিয়ে জিপসি গাড়িটি লাটাগুড়ির দিকে যাচ্ছিল । যাওয়ার পথে বাতাবাড়ি দিঘীরপাড় সংলগ্ন এলাকার জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে জিপসি গাড়িটি ধাক্কা লাগে । ধাক্কায় জিপসি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ।
সংঘর্ষের জেরে জিপসি গাড়ির চালক সহ পাঁচ পর্যটক আহত হয় । খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে ট্রাক্টর ও জিপসি গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

