প্রভাব খাটিয়ে জলাভূমি ভরাট করে বিলাসবহুল হোটেল করেছেন শঙ্কর আঢ্য । পরিবারের সদস্যকে লিজে দিয়েছেন সেই জমি । এবার জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ বিজেপির ।
অভিযোগ উঠছে, উত্তর ২৪ পরগণার বনগাঁর পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে ইছামতী নদীর থেকে বালি তুলে বনগাঁ থানার সমনের পিডব্লিউডির একটি জলাভূমি ভরাট করেছেন শংকর আঢ্য । সেখানে তৈরি করেছেন বিলাসবহুল হোটেল, জিম সেন্টার ও সুইমিং পুল । সেই হোটেল আবার ৯৯৯ বছরের জন্য নিজের পরিবারের সদস্যদের নামে নামমাত্র ভাড়ায় লিজে দিয়েছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি ।
হোটেল ভেঙে পুনরায় জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ, বৃহস্পতিবার বিকালে বনগাঁ থানার সামনে অবস্থিত হোটেলের সামনে বিক্ষোভ করল বনগাঁ জেলা বিজেপি । বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ তোলেন, নিজের পাওয়ার খাটিয়ে PWD এর আধিকারিকদের ভয় দেখিয়ে এই বিল্ডিং তৈরি করেছেন । একই সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির নাম না করে তাকে আক্রমণ করে বলেন, ডাকু জেলে যাওয়ার পর আর এক জন ডাকু হওয়ার চেষ্টা করছে। আগামী দিনে তার বাড়িতেও ইডি যাবে ।
যদিও জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডলের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ বলেন, হাইলাইট হাওয়ার জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছেন জেলা বিজেপি সভাপতি । মানুষের জন্য কাজ করে না । বিজেপিকে বলুন সাধারণ মানুষের জন্য কাজ করতে । যে বলছেন সে এত সম্পত্তি করেছে কি করে? অভিযোগ করতে হয় সেই কারণে করছেন, অভিযোগের কোন ভিত্তি নেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

