স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিন উদযাপন

চিরাচরিত রীতি মেনে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন ও ৪০তম জাতীয় যুব দিবস উদযাপন বেলুড় মঠে। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গলারতির মধ্য দিয়েই সূচনা হয় পুজোর। দিনভর নানান অনুষ্ঠান রয়েছে বেলুড়মঠে। পাশাপাশি বেলুড় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় এই দিনে। এছাড়াও স্থানীয় স্কুল গুলির পক্ষ থেকে যাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুড়মঠ প্রদক্ষিণ করে। এই বিশেষ দিনে অন্যান্য বছরের মত দুর দুরন্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে বেলুড় মঠে। ভক্তদের জন্য বিবেকানন্দের জন্মদিনে প্রসাদেরও ব্যবস্থা রাখে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগেও বিবেকানন্দের জন্ম তিথি উপলক্ষে সারাদিনব্যাপী বিশেষ পুজো ও বিভিন্ন অনুষ্ঠান হয় প্রতি বছরই। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মঠ থেকে বেরিয়ে তমলুক শহর পরিক্রমা করে আবার মঠে ফেরে। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান আছে সারাদিন । বহু ভক্ত মঠে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube