নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বাদশ শ্রেনীতে ফেল করেছিলেন অনেকে । আজ টুয়েলভথ ফেল সিনেমা যেন তাঁদের কাছে স্মৃতিচারণ হয়ে দাড়িয়েছে । তারই চর্চা দেশজুড়ে । জলপাইগুড়ির বর্তমান পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপথ তিনিও ইংরেজিতে ২১ পেয়ে টুয়েলভথ ফেল করেছিলেন ।
অন্যদিকে সিনেমায় আইপিএস অফিসার মনোজ শর্মার জীবন কাহিনীকে রূপোলী পর্দায় তুলে ধরে দেশ জুড়ে এখন চর্চায় পরিচালক বিধু বিনোদ চোপড়ার “টুয়েলভথ ফেল” । কিন্তু চর্চার আড়ালে থাকলেও আরও একজন আইপিএস অফিসারের জীবন কাহিনী কিন্তু কম বর্নময় নয় । তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার খন্ডবহালে উমেশ গনপত । মহারাষ্ট্রের মাহিরাভনি গ্রামের বাসিন্দা খন্ডবহালে উমেশ গনপত ইংরেজিতে ২১ পেয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেননি । পড়া ছেড়ে বাবার সঙ্গে দুধ বিক্রি এবং চাষে মন দিয়ে ছিলেন । ভেবেছিলেন এটাই হতে যাচ্ছে তাঁর ভবিষ্যৎ । কিন্তু দু-বছরের মাথায় ঘুরে দাড়ান নিজেই । দুধ বিক্রি ছেড়ে ফের মন দেন পড়াশোনায় । সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে সফল আইপিএস হয়ে আজ জলপাইগুড়ি পুলিশের এসপি-র দায়িত্ব সামলাচ্ছেন তিনি । সময় পেলেই চলে যান ছাত্রছাত্রীদের কাছে । নিজের জীবনের ব্যর্থতা থেকে সাফল্যের চূড়ায় ওঠার গল্প শুনিয়ে তাঁদেরও উদ্বুদ্ধ করার চেষ্টা করেন তিনি ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

