।। স্বর্ণালী মান্না ।।
সন্দেশখালিকাণ্ডের পরেই রেশন দুর্নীতি তদন্তে থাকা ইডি-র তদন্তকারী আধিকারিককে বদল করা হল । বৃহস্পতিবার রবীন্দ্র দাহিয়ার বদলে প্রশান্ত চান্দ্রিল পেলেন নতুন দায়িত্ব ।
রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি । গত সপ্তাহে শেখ শাহ জাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন তদন্তকারী আধিকারিকরা । এবার সেই মামলায় সরিয়ে দেওয়া হল তদন্তকারী আধিকারিককে ।
রবীন্দ্র দাহিয়ার বিরুদ্ধে আনা হয় একাধিক অভিযোগও । সিআরপিএফ-এর সঙ্গে সমন্বয়ের অভাব, সহকর্মীদের ছেড়ে পালানো সহ একাধিক অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে । সূত্রের খবর, গত শুক্রবারের ঘটনায় ইডি-র সমন্বয়কেই দায়ী করেছে সিআরপিএফ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

