শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য সেন্ট্রাল আইবি-র দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকেরা । শাহজাহান শেখের নামে লুক আউট নোটিশ জারি করা হল বলেও জানা যাচ্ছে ।
শুক্রবারের ঘটনার পর জানা যাচ্ছে, লুক আউট নোটিশ জারি করল আইবি । বিএসএফ-কে বর্ডারে অ্যালার্ট করে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর । সূত্রের দাবি, শাহজাহান শেখ গতকাল রাতেই তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল । কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ইলেকশন চলছে তাই বিএসএফ-এর জওয়ানরা যথেষ্ঠ সক্রিয় রয়েছেন ।
তার মধ্যেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে বলে মিলছে খবর । এবং ইডি সূত্রের খবর, এবার ইডি অফিসাররা টাওয়ার ডাম্পিং-এর পথে হাঁটতে চলেছেন । সেক্ষেত্রে শুক্রবার সন্দেশখালি সরবড়িয়ার শেখ শাহজাহানের বাড়ির লোকেশনে কারা কারা জমায়েত করে ইডি অফিসারদের ওপর আক্রমণ করেছিলেন তাঁদেরও কিন্তু একটা হদিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
যদি পশ্চিমবঙ্গের মধ্যেই থাকেন শেখ শাহজান তাহলে কোন ভাবেই যাতে বিদেশে তিনি পালাতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাও যদি কোন ভাবে বাংলাদেশের তিনি চলে যান তাহলে টাওয়ার ডাম্পিং-এর মধ্য দিয়ে তার হদিশ পেতে তৎপর ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

