একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে আসানসোলের সালানপুরে । বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার সালানপুরে ফাঁকা রাস্তার পাশে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল । সালানপুর থানার আইসি এবং এসিপিকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হল উত্তেজিত জনতার । অভিযোগ একের পর এক চুরি, ছিনতাই ও খুনের ঘটনা ঘটে গেলেও নিষ্ক্রিয় পুলিশ।
সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রামে রাস্তার পাশে ঝোঁপ থেকে যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় । খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এদিন । স্থানীয় বাসিন্দাদের অনুমান,ধর্ষণ করে যুবতীকে খুন করেছে দুষ্কৃতীরা । খবর দেওয়া হয় সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি, এসিপি সুকান্ত বন্দোপাধ্যায় সহ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মণ্ডল ও পুলিশের দলবল ।
স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় । এলাকার নিরাপত্তা ঘিরে প্রশ্ন তোলেন তাঁরা । পরে জানা যায়, ওই যুবতী স্থানীয় বোলকুণ্ডা গ্রামের বাসিন্দা । সে পিকনিক করতে যাবে বলে বুধবার বাড়ি থেকে বেরোলেও রাতে আর বাড়ি ফেরেনি । ঘটনা নিয়ে কোন পুলিশ আধিকারিক কিছু বলতে চাননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

