ফের লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন দেব?

বুধবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। মূলত এই জেলাভিত্তিক বৈঠক আগামী লোকসভা নির্বাচন নিয়ে।উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক করা হয় পশ্চিম মেদনীপুরের তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে।সেই বৈঠকে উপস্থিত ছিলেন দীপক অধিকারী ওরফে দেব।

সূত্রের খবর, ফের টলিউড অভিনেতা দেবকে প্রার্থী করার ইঙ্গিত মেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়।এও জানা গিয়েছে পশ্চিম মেদনীপুর জেলার কয়েক জন নেতাকে দেবের সঙ্গে আসহযোগিতা করার জন্য সতর্ক বার্তা দিয়েছেন মমতা। বৈঠকে মমতা বলেন, “দেব একজন শিল্পী। ভালো ছেলে এবং দলের সম্পদ। দেবকে কেউ এমন কোন কথা বলবেন না যাতে দেব দুঃখ পায়। সাংসদ হিসাবে ও প্রচুর কাজ করে। কিন্তু কয়েকজন ওর সঙ্গে এমন ব্যবহার করছে , যাতে ওর কাজ করতে সমস্যা হয়”। মুখ্যমন্ত্রী এই ঘটনায় ক্ষুব্ধ হন। তিনি বলেন কেন করা হবে দেবের সাথে এমন আচরণ? এদিনের বৈঠকে দলনেত্রীর কথায় এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে দেব পুনরায় প্রার্থী হিসাবে মনোনিত হতে চলেছেন ঘাটালে। কিন্তু চমকের বিষয় হল কিছুদিন আগে অভিনেতা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, ‘ঘাটালে ফুল টাইমের জন্য একটি সাংসদ লাগবে, কারন আমি সর্বক্ষণ সময় দিয়ে উঠতে পারিনা। নিজের অভিনয় জগতে বেশিরভাগ সময় ব্যাস্ত থাকতে হয়’। দেবের এই কথায় স্পষ্ট বোঝা যায় তিনি প্রার্থী হিসাবে দাঁড়াতে ইচ্ছুক নন। এখন দেখার বিষয় তাঁকে দল টিকিট দেয় কিনা এবং তিনি সেই টিকিট গ্রহন করেন না ফিরিয়ে দেন। বৈঠকে যখন অভিনেতাকে কিছু বলতে বলা হয়, তখন অভিনেতা জানান, “দল যে কাজ আমাকে দেবে সেটা আমি করার চেষ্টা করব এবং যথাযথ নির্দেশ পালন করব”। উল্লেখ্য ২০১৪ সালে প্রথমবার ঘাটালের প্রার্থী হন দেব এবং ২০১৯ সালেও তিনি জয়ী হন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube