গ্রেফতারি ঠেকাতে সুপ্রিম কোর্টে নিশীথ প্রামাণিক

গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক । কোচবিহারের গীতালদহে গুলি চালানোর ঘটনায় এবার শীর্ষ আদালতে রক্ষাকবচের আবেদন জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । আগামীকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা ।

কলকাতা হাই কোর্টে পরবর্তী শুনানির আগেই গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন নিশীথের আইনজীবী পাটওয়ালিয়া । বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে তিনি জানান, ২০২২ সালে চার্জশিট দাখিল হয়ে গেলেও এখনও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি । যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাই রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে । রাজ্যের পরিস্থিতি ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালে কোচবিহারের গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু’জন ব্যক্তি । নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করেন আহতদের পরিবারের সদস্যরা । সেইমতো থানায় অভিযোগও দায়ের করা হয় । নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেছিলেন । তবে তা খারিজ করে দেয় আদালত । এর পরই তাঁকে গ্রেফতারির দাবিতে পথে নামে স্থানীয় তৃণমূল । ২২ জানুয়ারি কলকাতা হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন মন্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube