সন্দেশখালি কাণ্ডে বিজেপির থানা ঘেরাও কর্মসূচী, ন্যাজাটে জারি ১৪৪ ধারা !

।। স্বর্ণালী মান্না ।।

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই কেটে গিয়েছে ৬ দিন । তবে এখনও অধরা অভিযুক্তরা, পলাতক শেখ শাহ জাহানও । কার্যত নিষ্ক্রিয় পুলিশ । তাই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি ।

থানা ঘেরাও কর্মসূচীর কথা জানাজানি হতেই তৎপর পুলিশ । ন্যাজাট থানার ১ কিলোমিটার রেডিয়াস জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা । থানার সামনে যেমন মজুত করা হয়েছিল ব্যারিকেড তেমনই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ।

ন্যাজাট থানা চত্ত্বরে পৌঁছনোর আগেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । অভিযোগ উঠছে, সন্দেশখালির ঘটনায় দোষীদের বিরুদ্ধে লঘু ধারা প্রয়োগ করেছে পুলিশ । তার প্রতিবাদেই আজকের এই ঘেরাও কর্মসূচী ছিল বিজেপির । সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ যেখানেই পথ আটকাবে তাঁরা সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়বেন ।

এদিন ব্যরিকেড মজুত থাকলেও তা সরিয়ে দেন বিজেপি সমর্থকরা । আর তা করতেই বেঁধে যায় ধুন্ধুমার পরিস্থিতি । পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় । পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার । এখন দেখার বিষয়, এত কিছু করার পরও পরিস্থিতি কি পালটাবে? সন্দেশখালি কাণ্ডে উপযুক্ত শাস্তি পাবে দোষীরা? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube