ব্যাঙ্কে আটকে সরকারি আধিকারিক, অভিযুক্ত ব্যাঙ্কেরই সহকারী ম্যানেজার

সরকারি আধিকারিককে ব্যাঙ্কের মধ্যে তালা বন্ধ করে হেনস্থার অভিযোগ উঠল ব্যাঙ্কের সহকারী ম্যানেজারের বিরুদ্ধে । সেই আটকে থাকা সরকারি আধিকারিক সহ তিন ব্যক্তিকে তালা খুলে উদ্ধার করেন গ্রামবাসীরা । বুধবার কাটোয়া থানার কৈথন গ্রামের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে ঘটল এমনই ঘটনা ।

হেনস্থার খবর পেয়ে কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও সহ অন্য আধিকারিকরা পৌঁছন সেখানে । একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, ব্যাঙ্কের সহকারী ম্যানেজারের দুর্ব্যবহারে ক্ষুব্ধ গ্রামবাসীরা কার্যালয়ের বাইরে জড়ো হয়েছিলেন । ঘন্টা দুয়েক পর ব্যাঙ্কের সহকারী ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের উদ্ধার করা হয় । বিডিও তার কর্মীদের নিয়ে চলে যান । অভিযুক্ত সহকারী ম্যানেজার এদিন সরকারি আধিকারিককে আটকে রাখার কথা অস্বীকার করে বলেন, যা বলার ম্যানেজার বলবেন ।

প্রসঙ্গত জানা যাচ্ছে, রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের তিন আবেদনকারীকে নিয়ে কাটোয়া ১ নম্বর ব্লকের ইউথ অফিসার শিবশঙ্কর মুখোপাধ্যায় বুধবার বিকালে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কৈথন শাখায় খোঁজ নিতে যান । ইউথ অফিসার যখন অভিযুক্ত সহকারী ম্যানেজার রাজেশ মণ্ডলকে ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পের বকেয়া আবেদনগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতেই দুর্ব্যবহার শুরু করে বলে অভিযোগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube