দু’টি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি! আক্রান্ত ৫ ব্যক্তি

একই এলাকার দু’টি বাড়িতে চলল ডাকাতি । বুধবারের এই ঘটনায় জখ হলেন ৫ ব্যক্তি । উত্তর দিনাজপুরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলয়াকায় । আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ।

গভীর রাতে ডালখোলা থানার সাহাসরা গ্রামে দুই ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । ডাকাতিতে বাঁধা দেওয়ার চেষ্টায় দুই পরিবারে জখম হলেন পাঁচ ব্যক্তি । জানা গিয়েছে ডালখোলা থানার সাহাসরা গ্রামের বাসিন্দা মহম্মদ ইব্রাহিম ও রফিক আলমের বাড়িতে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঢুকে পড়ে । এরপর শুরূ ডাকাত দলের তান্ডব ।

চলে ভাঙচুর সহ লুঠপাটও । বাধা দিতে গেলে ধারাল অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করা হয় । ঘটনায় দুই পরিবারের পাঁচ জন জখম হয় বলে জানা গিয়েছে । প্রায় এক ঘন্টা ধরে লুঠপাট করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি ।

এরপর খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ । জখমরা বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube