বিয়ের প্রস্তাবে ‘না’, গৃহবধূর উপর চলল হামলা!

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে বাঁশ বেধড়ক মারধর করা হল । বৃহস্পতিবারের এই ঘটনায় অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে । গুরুতর আহত অবস্থায় মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শিবরামপুর এলাকায় ।

অভিযোগ উঠছে বড়গাছিয়া গির্জা পুকুর এলাকার কৃষ্ণ ধক নামে এক যুবকের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে বড়গাছিয়া শিবরামপুর এলাকার এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেয় সে । ওই গৃহবধূ তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় আজ সকালে ওই গৃহবধূর ওপরে হামলা চালায় অভিযুক্ত । বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই মহিলাকে ।

পাশাপাশি জানা যাচ্ছে, বৌমাকে উদ্ধার করতে গেলে গৃহবধূর শাশুড়িকেও ওই যুবক বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে এদিন । গুরুতর আহত হন দুই মহিলা । তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতলে নিয়ে যান । সেখানে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।

এই ঘটনায় এদিন এলাকায় ব্যাপক চঞ্চল্য ছাড়ায় । ওই গৃহবধুর তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ । জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube