বেআইনি শিক্ষক নিয়োগে সিআইডি-র জালে ধৃত ২

পূর্ব মেদিনীপুর জেলায় বেআইনি শিক্ষক নিয়োগে গ্রেফতার করা হল প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষককে ।বৃহস্পতিবার তাঁকে তোলা হল তমলুক জেলা আদালতে । জেলা আদালতে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি ।

বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডি আই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া । বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করে ।

হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন । সেই এফআইআর-এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল । প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করে বলে বলে দাবি উঠছে । সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে ।

দু’জনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয় । সিআইডি তরফ থেকে জানানো হয়েছে জেলা আদালতে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube