ইডি-র আতসকাচে শঙ্কর আঢ্য-র পরিবার

।। স্বর্ণালী মান্না ।।

ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শঙ্কর আঢ্য । এবার ইডি-র র‍্যাডারে চলে এল শঙ্কর আঢ্য-র পরিবারও । জানা যাচ্ছে, একাধিক সংস্থা নথিভুক্ত করা রয়েছে তাঁর পরিবারের সদস্যদের নামে । তার পরিপ্রেক্ষিতেই এবার তলব করা হল শঙ্কর আঢ্যের পরিবারকে ।

বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চেয়ে একাধিক নথি সমেত হাজিরা দিতে বলা হল বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের পরিবারের সদস্যদের । রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা গ্রেফতার করেন শঙ্কর আঢ্যকে । একই সঙ্গে তাঁকে জেরা করে তাঁর একাধিক সংস্থার হদিস মিলেছে । তবে সেই সকল সংস্থার মালিকানা রয়েছে তাঁর পরিবারের একাধিক সদয়দের হাতে । পাশাপাশি জানা যাচ্ছে পরিবারের নামে রয়েছে বিদেশী মুদ্রা সহ বিনিয়োগ সংস্থাও । সংস্থার ডিরেক্টর ও এমডি-র পদে রয়েছেন তাঁর একাধিক আত্মীয় ।

চলতি মাসেই একাধিকবার তলব করা হয় তাঁর বিভিন্ন আত্মীয়দেরকে । হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে পাঠানো হয় নোটিসও । জানা যাচ্ছে, শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা চলে যেত দুবাইতে । পাশাপাশি একাধিক চালকলের দায়িত্বে রয়েছেন ধৃত প্রাক্তন পুরপ্রধান ও তাঁর পরিবারের সদস্যরা । এবার তাঁদেরকে জেরা করা কোথায় কোথায় কী কী সম্পত্তি রয়েছে তা ক্ষতিয়ে দেখতেই এবারের এই তলব বলে মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube