তপসিয়ার সাতগাছির ফার্স্ট লেনে বিধ্বংসী আগুন লাগে বৃহস্পতিবার । আগুন লাগে একটি রাবারের কারখানায় । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন । সকাল ১১টা নাগাদ আগুন লেগেছে বলে খবর । এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই । সঙ্কীর্ণ জায়গায় কারখানাটি অবস্থিত হওয়ার কারনে যথেষ্ট সমস্যা হয় দমকল কর্মীদের । ঘটনাস্থলে প্রথমে ৭টি ইঞ্জিন এলেও পরবর্তীকালে আরও একটি ইঞ্জিন আনা হয় বলে জানা যায় ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খান । এদিনের ঘটনায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা । জানা যাচ্ছে, আবাসনটি ছিল ৪ তলার আর এদিন গ্রাউন্ড ফ্লোরের কারখানায় আগুন লাগে । অগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা খবর দেয় দমকলকে । স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন । কারখানাটি যেই স্থানে অবস্থিত রয়েছে সেই জায়গাটি অত্যন্ত সঙ্কীর্ণ । ৮টি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকল কর্মীরা ।
ওই অঞ্চলে ঘিঞ্জি অবস্থায় রয়েছে একাধিক বাড়ি । সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হলেও আগুন ছড়ায়নি । তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের ঘরগুলি থেকে বের করে নিরাপদ দুরত্বে এনে রাখা হয় । হতাহতের কোন খবর না আস্লেও, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।
ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক জাভেদ খান । তিনি জানান, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে । দমকল খুব দ্রুত আগুন নেভাতে সাহায্য করেছে । যেই সময় আগুন ধরে গিয়েছিল তখন ভিতরে অনেকে ছিলেন । তবে আশপাশের লোকজন সকলে মিলে তাদের সেখান থেকে সরাতে সাহায্য করেছে।’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

