রূপম ইসলামের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, চলল পুলিশের লাঠিচার্জ!

কালনায় রূপম ইসলামের অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হল । উত্তেজিত জনতাকে সামলাতে চলল পুলিশের লাঠিচার্জ । বুধবার ঘটনাটি ঘটল পূর্ব বর্ধমানের কালনায় ।

ঘটনায় জানা যাচ্ছে, কালনা পুরাতন বাসস্ট্যান্ডে একটি সংস্থার উদ্যোগে চলছিল খাদ্য ও পিঠে পুলি উৎসব । সেখানে বুধবার ছিল রূপম ইসলামের “ফসিলস” ব্যান্ডের অনুষ্ঠান । স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে ছিল মানুষের উপচে পড়া ভিড় ।

তবে এদিন সন্ধ্যার পর থেকেই মাঠের মধ্যে ঢুকতে না পেরে হাজার হাজার দর্শক মাঠের বাইরেই ভিড় জমিয়েছিলেন বলে জানা যাচ্ছে । কিন্তু পাঁচিল টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন অনেকেই । আর তারপরেই ছড়ায় বিশৃঙ্খলা । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাধা দেয় পুলিশ । কারণ সেই সময় মাঠ কানায় কানায় পূর্ণ ।

পরিস্থিতি সামলাতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ । অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে গিয়ে আহত হন । কয়েকজনকে আটক করে কালনা থানার পুলিশ । এমনকি পাঁচিল টপকে ভেতরে উঠতে গিয়েও পড়ে যান অনেকেই । এরপরই পাঁচিলের মধ্যে আলকাতরা ঢেলে দেয় কর্তৃপক্ষ । স্বভাবতই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়ায় এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube