জমি বিবাদের জেরে খুন, লাগছে রাজনৈতিক রঙ!

কোচবিহারে এবার জমি বিবাদের জেরে খুন হলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ী এলাকায় । এদিনের ঘটনায় লাগছে রাজনৈতিক রঙও ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করেই ঘটে এই ঘটনা ঘটে । জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তাপস দাস নামক ওই ব্যক্তির । তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর ।

তবে এদিনের ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন ব্যক্তি । পরিবারের পক্ষ থেকে জমি বিবাদের কারণে খুনের ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হলেও তৃণমূলের দাবি তাপস দাসকে পরিকল্পিতভাবে খুব করা হয়েছে । সক্রিয় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে ।

অন্যদিকে এই খুনের ঘটনার প্রতিবাদে আগামীকাল তুফানগঞ্জ এক নম্বর ব্লকে ধর্মঘটে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস । তবে এদিন খুনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube