হাওড়া কর্পোরেশনের উদ্যোগে উত্তর হাওড়ায় একটি মরদেহ সংরক্ষণ কেন্দ্র চালু হল । তার নাম দেওয়া হয় ‘সাইলেন্স’ । ১০টি মৃতদেহ সংরক্ষণের স্থান বিশিষ্ট মরদেহ সংরক্ষণ কেন্দ্র ‘সাইলেন্স’- এর শুভ উদ্বোধন হয় বুধবার ।
কর্মসূত্রে বা নানা কারণে পরিবারের কোন সদস্য বা আত্মীয়-স্বজনরা থাকেন বিদেশে । অনেক সময় মৃতদেহ সংরক্ষণের প্রয়োজন হয় । সেক্ষেত্রে এতদিন হাওড়ার মানুষকে ছুটে যেতে হতো কলকাতায় বা অন্যত্র অবস্থিত মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে । অনেক সময় সেখানে মৃতদেহ সংরক্ষণের স্থান পাওয়াতেও সমস্যায় পড়তে হত তাঁদের । এবারে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল হাওড়া কর্পোরেশন ।
উত্তর হাওড়ার জি টি রোডের ওপর সত্যবলা হাসপাতালের কাছে ১০টি মৃতদেহ সংরক্ষণের স্থান বিশিষ্ট মরদেহ সংরক্ষণ কেন্দ্র ‘সাইলেন্স’- এর শুভ উদ্বোধন হয় বুধবার । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা ।
সাধারণ মানুষ হাওড়া পুরসভার ওয়েবসাইট অথবা ৯১৬৩৬২৬৩৫০ নম্বরে যোগাযোগ করে এখানে মৃতদেহ সংরক্ষণের ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন । এই সংরক্ষণ কেন্দ্রটির দ্বারা হাওড়া জেলার মানুষ উপকৃত হবে বলে আশাবাদী সকলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

