গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার বইচবাড়ি এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা । হাতে বাকি আর মাত্র ক’টা দিন, তার আগেই পুণ্যার্থীদের সঙ্গে ঘটে গেল মরমান্তিক দুর্ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কচুবেড়িয়া ভেসেল কুয়াশার মধ্যে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । একটি ম্যাজিক গাড়ি ঠিক সেই সময় সেই দিকেই আসছিল বলে স্থানীয় সূত্রের দাবি । বইচবাড়ির কাছে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির ।

এরপর স্থানীয় বাসিন্দারা এসে গুরুতর যখম অবস্থায় দু’জন চালক সহ এক যাত্রীকে উদ্ধার করে । তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় সাগর গ্রামীণ হাসপাতালে । দুর্ঘটনার জেরে গাড়ি চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ । পুলিশ এসে পুনরায় গাড়ি চলাচলের ব্যবস্থা করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube