গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে গোপন ডেরায় হানা দিয়েছিল পুলিশ । মঙ্গলবার ইটাহার থানার বসরতপুর এলাকা থেকে গ্রেফতার করা হল দুই মাদক ব্যবসায়ীকে । বাজেয়াপ্ত করা হয় ৩৯ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ওজন যন্ত্র । বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ৭ দিনের পুলিসি হেপাজত চেয়ে দুই জনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল পুলিস ।
এদিনের ঘটনায় পুলিস সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক কারবার ঠেকাতে মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযানে যায় ইটাহার থানার একটি বিশেষ দল । সেই সময় ইটাহার থানার বসরতপুরে দুই সন্দেহজনক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাঁরা । পুলিসের সন্দেহ হলে দুই যুবককে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ব্রাউন সুগার সহ ওজন যন্ত্র উদ্ধার হয় ।
এরপর পুলিস তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে । মাদক ব্যবসার মূল পান্ডাকে ধরতে বুধবার অভিযুক্ত দুই জনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিস । পুলিস সূত্রে জানা যায় ধৃত আব্দুল জাব্বারের বাড়ি ইটাহার থানার আমপাড়া এলাকায় ও অন্য জন জামিল হুসেনের বাড়ি ইটাহার থানার লালগঞ্জ এলাকায় । বসরতপুরে রাতের অন্ধকারে মাদক বিক্রির ছক কষছিল তারা । উদ্ধার হওয়া ৩৯ গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

