বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তাই বুধবার তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা চেয়ে অভিষেকের এই পদক্ষেপ ।

সুপ্রিম কোর্টে নতুন মামলা অভিষেক বন্দোপাধ্যায়ের । বিচারাধীন বিষয়ে অভিষেক কে ঘিরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম টানতে চেয়ে আজকের এই আবেদন ডায়মণ্ড হারবারের সাংসদের । এই বিষয়ে তাঁর আবেদন, বিচারপতি যেন একটি ডিভিশন বেঞ্চ গঠন করে নিয়োগ মামলার নিস্পত্তি করেন । ফলে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরে যেতে পারে নিয়োগ সংক্রান্ত মামলাগুলি ।

সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে তৃণমূল সাংসদের আবেদন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে যেন বিরত থাকেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার জন্য নতুন বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছেন তিনি । বিচারাধীন বিষয়ে হাইকোর্টের কোনও বিচারপতি যেন একতরফা মন্তব্য না করেন, সেই বিষয়েও আবেদন করে মামলা করেছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube