উপনির্বাচনে রাজস্থানে মুখ থুবড়ে পড়লেন বিজেপির মন্ত্রী । গত নির্বাচনে রাজস্থানের ২০০ সদস্যবিশিষ্ট বিধানসভায় ১৯৯টিতে ভোট হয়েছিল । করণপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর আকস্মিক মৃত্যুতে সেখানে ভোট স্থগিত হয়ে যায় । সেই কেন্দ্রেই তাঁর পুত্র রুপিন্দর সিং কুনার বিজেপির মন্ত্রী সুরেন্দ্রপাল সিংকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়ে আসন পুনর্দখল করেন ।
রুপিন্দরের বাবা কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল । ভোটের মাত্র ১০ দিন আগে তাঁর মৃত্যু হয় । এই আসনে জেতার পর বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াল ৭০; অন্যদিকে বিজেপির ১১৫।
ভোটে জেতার পর বিজেপি সিংকে সংখ্যালঘু বিষয়ক এবং ওয়াকফ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করেছিল । যা নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছিল । বিধায়ক হওয়ার আগেই প্রার্থীকে মন্ত্রী করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছিল কংগ্রেস নেতৃত্ব । বিধায়ক না হয়েও রাজস্থান মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন সুরেন্দ্র পাল সিংহ টিটি । মন্ত্রিত্ব বাঁচাতে শ্রীগঙ্গানগর জেলার করণপুর আসনের নির্বাচনে লড়াই করেছিলেন । কিন্তু শেষ রক্ষা হল না । কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুন্নুরের কাছে ১১,২৬১ ভোটে হেরে গেলেন । আর হারের পরেই সুরেন্দ্রকে মন্ত্রীত্ব থেকে বরখাস্তের দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস ।
গত ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভার ভোট ছিল । যদিও ভোটের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় করণপুর আসনের ভোট স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন । বাকি ১৯৯ আসনে ভোট নেওয়া হয় । তার মধ্যে ১১৫ আসনে জিতে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় বিজেপি । গত ১৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ভজনলাল শর্মা । ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণে ঠাঁই পান সুরেন্দ্র সিংহ পাল টিটি । বিধায়ক না হয়েই মন্ত্রিত্ব পাওয়ায় ছয় মাসের মধ্যেই ভোটে জিততে হত তাঁকে । করণপুর আসনের উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয় সুরেন্দ্র পাল সিংহকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

